টেক্সাসে হঠাৎ করেই আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশি আমেরিকান ডোনা ইমাম। তিনি ইউএস জাতীয় কংগ্রেসে সেখানকার ডিস্ট্রিক্ট ৩১ থেকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের প্রার্থী হয়েছেন। ডেমোক্রেটিক পার্টির দীর্ঘ প্রাইমারি লড়াইয়ে বিজয়ী হয়ে এবার তিনি ইতিহাস গড়ার জন্যে তৈরি।
তবে এমনিতেই টেক্সাস একটি লালদূর্গ বলে পরিচিতি। রিপাবলিকান নেতা জন রিচ কার্টার ২০০৩ সাল থেকে ওই আসনটি হাউজের সদস্য নির্বাচিত হয়ে আসছেন। ফলে তাকে পরাজিত করতে পারাটা বাংলাদেশি বংশোদ্ভূত ডোনা ইমামের জন্যে খুব সহজ হবে বলেও মনে করেন না বিশ্লেষকরা। তবে ডেমোক্রেট নেতারা বলছেন, এবার টেক্সাসে এক ধরনের ব্লু ওয়েভ বা ডেমোক্রেটদের পক্ষে জোয়ার দেখা যাচ্ছে। সেই সঙ্গে তারুণ্যে দীপ্ত ডোনা অত্যন্ত মেধাবী। সব জাতি গোষ্ঠীর মধ্যে বেশ সাড়া ফেলতে পেরেছেন তিনি। ফলে সমান তালেই লড়াইটা চালিয়ে যাচ্ছেন।
টেক্সাসের প্রেসিডেন্টশিয়াল নির্বাচনের ডেমোক্রেটিক ইলেকটর ও ডোনা ইমামের উপদেষ্টা নিশান খান কালের কণ্ঠকে বলেন, বেশ ভালো জাগরণ তৈরি করেছেন ডোনা। তার জয়ের ব্যাপারে আমরা ভীষণভাবে আশাবাদী।
অস্টিনের উইলিয়ামসন কাউন্টি এবং সেনা ছাউনি অধ্যুষিত ফোর্ড হুড নিয়ে এই নির্বাচনী এলাকায় ৮ লাখ ৩০ হাজার মানুষের মধ্যে ৫৯.১৯ শতাংশই শ্বেতাঙ্গ। এশিয়ানদের সংখ্যা মাত্র ৫.২ শতাংশ। হিস্পানিক ২৩.৯৩ এবং কৃষ্ণাঙ্গ নাগরিকদের সংখ্যা ১১.২৪ শতাংশ। তা ছাড়া এই আসনে কখনোই ডেমোক্রেটিক পার্টির কেউ জয়ী হতে পারেনি। যে কারণে এই আসনে জয় পেলে তা হবে ডেমোক্রেটদের জন্য বিরাট ঘটনা।
জয় পেতে অন্যদের পাশাপাশি শ্বেতাঙ্গ নাগরিকদের কাছে টানার চেষ্টা করছেন তিনি। টেক্সাসে জন্মগ্রণকারী ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডোনার নিজস্ব একটি ফার্ম রয়েছে। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অনেকদিন ধরেই যুক্ত।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
