হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যাগ গুছিয়ে নিতে বললেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে শহরে মোটরগাড়ির র্যালিতে অংশ নিয়ে বাইডেন এ কথা বলেন। তিনি বলেন, ‘গত চার বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তার ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রে লাখো মানুষের মৃত্যুও হয়েছে। তার এখন ব্যাগ গুছিয়ে ঘরে ফেরার সময় হয়েছে।’
বাইডেন আরো বলেন, ‘আগামী ৩ দিনের মধ্যে আমরা এমন একজন প্রেসিডেন্টের দায়িত্বের অবসান ঘটাতে পারি যিনি জাতিকে বিভক্ত করেছেন। লাখ লাখ মার্কিন নাগরিক ইতিমধ্যে ভোট দিয়েছেন। আগামী কয়েকদিন আরো লাখ লাখ মার্কিন নাগরিক ভোট দেবেন। আপনাদের কাছে আমার সহজ বার্তা, তা হলো দেশের পরিস্থিতি পরিবর্তন আপনারাই করতে পারেন।’
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এদিন স্বশরীরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন মার্কিন নাগরিকেরা। তবে ডাকযোগে ভোট দেওয়ার নিয়ম থাকায় এরই মধ্যে প্রায় নয় কোটি ভোটার আগাম ভোট দিয়ে দিয়েছেন। গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে এটি সর্বোচ্চ আগাম ভোটের রেকর্ড বলে জানায় ইউনিভার্সিটি অব ফ্লোরিডা। গোটা দেশে এখন চলছে শেষ মূহূর্তের প্রচার। দোদুল্যমান অঙ্গরাজগুলো নিজের দখলে আনতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
