ভারত থেকে বিভিন্ন দেশে যেতে ও বিভিন্ন দেশ থেকে সে দেশে প্রবেশের ক্ষেত্রে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভিসা শিথিল করেছে দেশটি। একই সাথে ভ্রমণের নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রেক্ষিতে গত ফেব্রুয়ারি মাস থেকে ভারতে প্রবেশে ও ভারত থেকে বাইরে যেতে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে ভারত সরকার বিদেশি নাগরিকের প্রবেশে ও ভারতীয় নাগরিকদের দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এখন ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী ওসিআই ও পিআইও কার্ডধারী এবং সকল বিদেশি নাগরিকরা (ট্যুরিস্ট ভিসা ব্যতীত) বিমানবন্দর ও নৌবন্দরের ইমিগ্রেশন দিয়ে প্রবেশ করতে পারবেন। বন্দে ভারত মিশন, সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের অনুমোদিত এয়ারবাবল চুক্তি বা নন কর্মাশিয়াল ফ্লাইটের মাধ্যমে যাতায়াত করতে পারবেন। তবে যাতায়াতের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে হবে।
ভারত সরকার প্রচলিত সব ভিসা (ইলেকট্রনিক, ট্যুরিস্ট ও মেডিক্যাল ভিসা ব্যতীত) পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যদি প্রচলিত অন্যান্য ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তবে ভারতের বিভিন্ন মিশন থেকে পুনরায় নতুন ভিসা নেওয়া যেতে পারবে।
বিদেশি নাগরিকরা মেডিকেল ভিসার জন্য তাদের অ্যাটেন্ডেন্টসসহ আবেদন করতে পারবেন। তবে এই সিদ্ধান্ত বিদেশি নাগরিকদের বিভিন্ন কাজে যেমন বাণিজ্য, কনফারেন্স, কর্মসংস্থান, শিক্ষা ও গবেষণা কাজের জন্য কার্যকর হবে না।
More Stories
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
