ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের একটি প্রসিকিউশন মামলায় দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানায় করা এ মামলায় আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এদিন আসামি পক্ষের আইনজীবী এসএম কামাল উদ্দিন এবং আব্দুর রাজ্জাক জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউট আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। বিচারক শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় রুহুল আমীন গাজীকে মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।
ঢাকার ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমন্ডার মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দৈনিক সংগ্রাম পত্রিকায় ২০১৯ সালের ১২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালে ফাঁসি হওয়া আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ বলে প্রতিবেদন প্রকাশ করাকে রাষ্ট্রদ্রোহিতা উল্লেখ করে ২০১৯ সালের ১৩ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেন।
থানা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ওই সাধারণ ডায়েরির অভিযোগ তদন্ত করে সত্যতা পায়। পরে চলতি বছর ৮ সেপ্টেম্বর হাতিরঝিল থানার পরিদর্শক মহিউদ্দিন ফারুক আদালতে রুহুল আমীন গাজীসহ তিনজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। প্রসিকিউশনের অপর দুই আসামি হলেন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ও প্রতিবেদক সাহাদাৎ হোসেন। যা আদালত আমলে নিয়ে গত ২২ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা মূলেই গতকাল বুধবার রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার দিন রাতেই গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি জেল হাজতেই আছেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
