যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা এনআইএইচের নিউ ইনোভেটর অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক-বিজ্ঞানী মিখাইল আনোয়ার।
এনআইএইচের ওয়েবসাইট থেকে জানা গেছে, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সেসকোর গবেষক মিখাইল তার ‘Implantable Nanophotonic Sensors for In Vivo Immunoresponse’ প্রজেক্টের জন্য এই পুরস্কার পেয়েছেন।
মিখাইলদের বাড়ি বাংলাদেশের ঠিক কোথায় সেটি প্রতিবেদন থেকে জানা যায়নি। তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও এ বিষয়ে কোনো তথ্য নেই। তবে ইন্ডিয়া ওয়েস্ট নামের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, মিখাইলের বাবা বাংলাদেশি নাগরিক ছিলেন।
ইউসিএসএফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মিখাইল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রেডিয়েশন অনকোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক।
ইমিউনোথেরাপিতে টিউমার রিয়েল টাইমে কেমন প্রতিক্রিয়া দেখায়-সে বিষয়ে তিনি এবং তার টিম গবেষণা করছেন।
ক্যানসারের চিকিৎসায় ইমিউনোথেরাপিকে আশার আলো বলা হয়। কিন্তু অনেক রোগীর ক্ষেত্রে এই চিকিৎসা কাজ করে না।
এই ধরনের রোগীকে দ্রুত শনাক্ত করে অধিকতর কার্যকরী চিকিৎসা দেয়ার বিষয়ে চেষ্টা চালাচ্ছেন মিখাইল।
এমন ঝুঁকিপূর্ণ প্রজেক্ট চালু করা গবেষকদের সাধারণত পুরস্কৃত করে থাকে মার্কিন সরকার। চলতি বছরের বিজয়ীদের ৮৫টি গবেষণায় পাঁচ বছর মেয়াদে ২৫১ মিলিয়ন ডলার দেবে সংস্থাটি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
