দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পাশাপাশি দপ্তর সম্পাদকের কাজও সামলাতেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এখন দলটির দপ্তর সামলাবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দলের পক্ষ থেকে প্রিন্সকে কেন্দ্রীয় দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে পালন করতে বলা হয়েছে।
সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেয়া হয়।
হার্ট অ্যাটাকের পর রিজভী এখন ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।
চিঠিতে বলা হয়, ‘তিনি (রিজভী) সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।’
সৈয়দ এমরান সালেহ প্রিন্স সোমবার দলীয় কার্যালয়ে অফিসও করেছেন। তিনি বলেন, ‘সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয় তাকে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আমি নয়া পল্টনে অফিস করা শুরু করেছি।’
এর আগে প্রিন্স দলের কেন্দ্রীয় সহ-দপ্তর ও সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
