প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সংসার ভাঙার অভিযোগে ঝালকাঠির সদর থানার বহুল আলোচিত কনস্টেবল মো. মোস্তফাকে ভোলা জেলা পুলিশ লাইন্সে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ প্রাপ্তির পরে সোমবার সকালে ঝালকাঠি থানা থেকে তাকে কমান্ড সার্টিফিকেট (সিসি) দেয়া হয়।
বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক তাকে ঝালকাঠি সদর থানা থেকে ভোলায় বদলি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ডিআইজি অফিসে করা অভিযোগ সূত্রে জানা গেছে, কনস্টেবল মোস্তফা নলছিটি থানায় কর্মরত থাকা অবস্থায় সৌদি আরব প্রবাসীর স্ত্রীর (দুই সন্তানের মা) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর বিষয়টি জানাজানি হলে স্ত্রীর সঙ্গে ওই প্রবাসীর মনোমালিন্য সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তিনি মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। এতেও সমাধান না পেয়ে ওই প্রবাসীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এরপর কনস্টেবল মোস্তফাকে নলছিটি থানা থেকে ঝালকাঠি সদর থানায় সরিয়ে নেয়া হয়। এরপরও মোস্তফা প্রবাসীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করেনি। বরং আরো বেড়ে যায় দুজনের যোগাযোগ।
মাসদুয়েক আগে প্রবাসীর শ্বশুর বাড়ির লোকজন মোস্তফার কাছ থেকে তাকে (প্রবাসীর স্ত্রী) দূরে সরাতে গ্রামের বাড়ি নিয়ে যায়। ওইদিনই মোস্তফার পক্ষ নিয়ে দুই পুলিশ সদস্য শ্বশুর বাড়ির লোকজনদের মারধর করে।
এ ঘটনার পর রবিবার দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে কনস্টেবল মোস্তফার বিরুদ্ধে অভিযোগ করেন ওই প্রাবাসীর শাশুড়ি ও মেয়ে। ওই অভিযোগের প্রেক্ষিতেই মোস্তফাকে ঝালকাঠি সদর থানা থেকে ভোলা জেলায় শাস্তিমূলক বদলি করা হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
