দাগনভুঞা প্রবাসী ফোরাম সৌদি আরব মদিনা আল মুনওয়ারা শাখার মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যায় মদিনা আল মুনওয়ারার একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু শহীদ লিটনের সঞ্চালনায় ও মো. ইমরান হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মদিনা আল মুনওয়ারা শাখার সভাপতি রফিক আহমেদ।
সভায় টেলি কনফারেন্স এর মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের উদ্যোক্তা ও আহ্বায়ক ইউকে প্রবাসী মো. আবুল কাসেম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ও রিয়াদ শাখার সভাপতি ফজলুল হক রুবেল, রিয়াদ শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন, জেদ্দা শাখার সভাপতি মুজাহিদ শেখ ও সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দাগনভুঞা প্রবাসী ফোরাম সৌদি আরব মদিনা আল মুনওয়ারা শাখার সহ-সভাপতি জহির উদ্দিন বাবর, সহ-সভাপতি আরিফুল ইসলাম ভুঞা, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ও শ্রম বিষয়ক সম্পাদক ফজলুল হক।
সভায় উপস্থিত ছিলেন মোজাম্মল হোসেন রাসেদ, নজরুল ইসলাম রাসেল, আমির হোসেন মামুন, দিদার হোসেন রুবেল, কাজী বাবলু, ইব্রাহিম আব্বাস, ফখরুল ইসলাম, সুজন মিঞা, মো. হাসানসহ প্রবাসী ফোরামের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার প্রায় ৫০ হাজারেরও অধিক মানুষ বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন। সেই সব প্রবাসীদের নিয়ে গত মার্চে বিশ্বজুড়ে ভ্রাতৃত্বের সেতু বন্ধন শ্লোগান নিয়ে গঠিত হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম দাগনভুঞা প্রবাসী ফোরাম।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
