মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখতে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের প্রস্তাব দিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রস্তাবটি তোলা হয় বলে জানান কমিটির সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কাজী ফিরোজ রশীদ।
মুক্তিযোদ্ধা দিবসের প্রস্তাবের বিষয়ে বৈঠক শেষে শাজাহান খান সাংবাদিকদের বলেন, একসময় দেশে কোনো মুক্তিযোদ্ধা জীবিত থাকবেন না। তখন যাতে তাদের স্মরণ করা হয়, সে জন্যই মুক্তিযোদ্ধা দিবসের প্রস্তাব করা হয়।
সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও দিবসটি পালন করা হচ্ছে বলে জানান শাজাহান খান। বলেন, ‘সরকার যদি গেজেট আকারে একটা দিবস ঘোষণা করে তখন সেটা পালন করার একটা বাধ্যবাধকতা থাকে। আমরা মন্ত্রণালয়কে বলেছি। তারা সেটা মন্ত্রিসভায় তুলবে। মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
২০০৪ সালের ১২ জানুয়ারি পল্টনে এক মহাসমাবেশে ডিসেম্বরের প্রথম দিনকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি করেছিল সেক্টর কমান্ডারস ফোরাম। ওই বছর থেকে সারা দেশে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করে আসছে তারা।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
