অস্ট্রেলিয়ায় সিডনির পশ্চিমাঞ্চলে ঘর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক বাংলাদেশি তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার অস্ট্রেলীয় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ বছর বয়সী সাবাহ হাফিজ একজন উঠতি মডেল ছিলেন। ঘটনাস্থলে গিয়েও পুলিশ তাকে বাঁচাতে পারেনি। খবর অস্ট্রেলীয় সংবাদমাধ্য এবিসির।
জানা গেছে, প্রতিবেশী এক নারীর কল পেয়ে সিডনি পুলিশ ওয়েন্টওর্থভিল এলাকায় লেন স্ট্রিটে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সাবাহর ২৪ বছর বয়সী স্বামী অ্যাডাম কিউরটনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা গেছে, গ্রেফতার করে তাকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। এ সময় তাকে বেশ রাগান্বিত দেখাচ্ছিল এবং স্ত্রীর নামে চিৎকার করছিলেন তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী সাবাহকে পিটিয়ে হত্যা করেছেন কিউরটন। এ ব্যাপারে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী শায়লা হক তানজু জানান, সাবাহ হাফিজ ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। অস্ট্রেলীয় ছেলেকে বিয়ে করায় সম্ভবত বাবা-মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল না। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত এ তরুণীর বাবা সোনাহ হাফিজ জানান, কিউরটনের সঙ্গে তার কখনো দেখা হয়নি। কয়েক বছর আগে তারা বিয়ে করেন বলে তিনি ধারণা করছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
