বাংলাদেশ থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট চালুর কোন অনুমতি দেয়নি কুয়েত কর্তৃপক্ষ। এখনো প্রত্যাহার করা হয়নি কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞার ৩৪ দেশ।
করোনা মহামারীর প্রাদুর্ভাবের সংক্রমণ থেকে রক্ষা পেতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। এর একটি করোনা সংক্রমণের শীর্ষে চিহ্নিত ৩৪ টি দেশ থেকে সরাসরি কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা। এখনো কুয়েতে সরাসরি ফ্লাইট বন্ধ রয়েছে ।
এই সুযোগে বাংলাদেশে একটি প্রতারক চক্র ২৫ অক্টোবর থেকে সরাসরি ফ্লাইট খোলা হচ্ছে- সোশাল মিডিয়ায় এমন প্রচারণা চালাচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া খবর বলে সাংবাদিকদের জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বৃহস্পতিবার দুপুরে প্রবাসী সাংবাদিকদের সাথে এক সাক্ষাত্কারে তিনি জানান সম্প্রতি দেশে গিয়ে আটকেপড়াদের কুয়েতে ফেরার বিষয়ে ফ্লাইট চালুর একটি বিজ্ঞপ্তি প্রচার করছে কতিপয় এজেন্ট। এ বিষয়ে তিনি ঢাকাস্থ কুয়েত দূতাবাস এবং কুয়েতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন বলে জানান।
তিনি সাংবাদিকদের আরো জানান, ঢাকাস্থ কুয়েত দূতাবাস এবং কুয়েতে বাংলাদেশ দূতাবাস তারা এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশনা প্রকাশ করেনি। দেশে আটকে পড়া প্রবাসীদের ভুয়া প্রচারণায় বিভ্রান্ত ও প্রতারিত না হতে অনুরোধ করেন তিনি। এই বিষয়ে তারা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্লাইট চালুর কোন নির্দেশনা পেলেই জানিয়ে দেবেন বলে জানান রাষ্ট্রদূত।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
