যুক্টরাষ্ট্রের লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকায় জাহিদ আহমেদ (৫৫) নামের এক প্রবাসী বাংলাদেশীকে মৃত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) ২০২০ রাত ৯টার সময় তাকে উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই প্রবাসী একাই বসবাস করতেন। বিগত তিনদিন ধরে তার কোন খোঁজ না পেয়ে বিভিন্ন হাসপাতালে সন্ধান করা হয়। পরে কোথাও না পেয়ে তার বাসায় গিয়ে দরজা বন্ধ পায় এবং অনেক ডেকেও কোন সাড়া মেলে না। পরে পুলিশকে খবর দিলে দরজা খুলে জাহিদ আহমেদকে চেয়ারের উপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
আরও জানা যায়, তার শারীরিক অবস্থা খারাপ ছিল। সর্ব শেষ তিনি টেলিফোনে জানিয়েছিলেন, তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রথম দিকে পরিবার ধারণা করে যে তিনি করোনায় ভুগছিলেন। যদিও ডাক্তারের রিপোর্টে তার শরীরে করোনার কোন প্রমাণ মেলেনি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেন বলেই এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে।
এই অস্বাভাবিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এ নিয়ে কমিউনিটির এক্টিভিস্ট মমিনুল হক বাচ্চু বলেন, যারা একা একা বসবাস করেন তারা এই করোনা কালে যেন সর্বদা পরিবারের সঙ্গে যেনো যোগযোগ রাখেন। তাতে বিপদে পড়লেও সহযোগিতা করা সম্ভব হবে।
উল্লেখ্য, মরহুম জাহিদ আহমেদ বাংলাদেশের পুরান ঢাকার অধিবাসি। তিনি লস এঞ্জেলেসের সুপরিচিত রঞ্জুর স্ত্রীর বড় ভাই।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
