আগামী ৩ নভেম্বর ২০২০ হতে যাচ্ছে ৪৬তম প্রেসিডেন্টশিয়াল নির্বাচন। এবারের নির্বাচনে প্রবাসী কমিউনিটির মধ্যে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বাইডেন-হ্যারিসের জন্য নির্বাচনী প্রচারণা সারাদেশব্যাপী চলছে প্রচারণা।
বাংলাদেশী ফর বাইডেন স্লোগানে মুখরিত কমিউনিটি। প্রত্যেকের লক্ষ্য কমিউনিটির একটি ভোটও যেনো নষ্ট না হয়। ফোন, ব্যাঙ্ক, টেক্সটে ব্যাঙ্ক, জুম সহ বিভিন্ন সমাবেশের মাধ্যেমে চলছে কর্মতৎপরতা। আগামী ২৩ অক্টোবর লিটল বাংলাদেশ, লস এঞ্জেলেসের দেশী রেস্টুরেন্ট চত্বরে হতে যাচ্ছে বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার ইলেক্ট্রোরাল এসেম্বেলী।
মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ যোগদান করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহম্মদ শামীম হোসেন। কমিউনিটির নতুন প্রজন্মদের দ্বারা পরিচালিত হবে উক্ত সমাবেশ। এজন্য বারবিকিউর আয়োজনও করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠান শুরু হবে ২৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৭টায়।
ইলেক্ট্রোরাল এসেম্বেলীতে অংশগ্রহণের জন্য যোগাযোগ করাতে হবে- মোহম্মদ শামীম হোসেন (সভাপতি), কাজী মশহুরুল হুদা (সহ-সভাপতি), মমিনুল হক বাচ্চু (সাধারণ সম্পাদক), নাজমুল চৌধুরী (কোষাধক্ষ্য), মাহাতাব উদ্দীন টিপু (সাংগঠনিক সম্পাদক) ও লস্কর আল মামুন (প্রেস সম্পাদক)।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
