ফ্রান্সে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে মহান ভাষা শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার। এটি পিংক সিটি খ্যাত ফ্রান্সের তুলুজ শহরে নির্মিত হচ্ছে।
ইতোমধ্যে ৯০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। শহীদ মিনারের জন্য স্থানীয় মেরি (সিটি কর্পোরেশন) থেকে জমি বরাদ্দ দেয়া হয়েছে ১২ মিটার। মূল শহীদ মিনারের নকশায় রয়েছে প্রস্থ ৬ মিটার ও উচ্চতা ৩ মিটার।
তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও আয়েবার সহ-সভাপতি ফখরুল আকম সেলিমের দীর্ঘ প্রায় এক দশকের অব্যাহত প্রচেষ্টার ফলে ফ্রান্সের মাটিতে প্রথম এ শহীদ মিনারটি নির্মিত হল।
ফখরুল আকম সেলিম জানান, ২০১০ সালের শুরুর দিকে তৎকালীন ডেপুটি মেয়রের সঙ্গে শহীদ মিনার নির্মাণ বিষয়ে তিনি আলাপ করেন। পরবর্তীতে বিভিন্ন প্রশাসনিক দফতরে দফায় দফায় যোগাযোগ অব্যাহতসহ স্থানীয় মেরির (সিটি কর্পোরেশন) ৬২ জন সদস্যের সামনে শহীদ মিনার নির্মাণের গুরুত্ব তুলে ধরেন।
সর্বশেষ গত ১১ মার্চ পূর্ণাঙ্গ অনুমোদন পায়। কিন্তু করোনাকালীন সংকটের কারণে নির্মাণ কাজে কিছুটা বিলম্ব হয়।
শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা ফখরুল আকম সেলিম আরও জানান, ফ্রান্সে দ্বিতীয় বৃহৎ প্রবাসী অধ্যুষিত শহর তুলুজে অবশেষে দীর্ঘ কাঙ্ক্ষিত শহীদ মিনার মাথা উঁচু করে দাঁড়াল।
যাদের অনুপ্রেরণায় এই স্থায়ী মিনার নির্মাণে সহযোগিতা পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান তিনি। তাদের মধ্যে অন্যতম ফ্রান্সের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও ইউনেস্কোর উপদেষ্টা তোজাম্মেল হক টনি; যার বিশেষ ভূমিকায় রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতিতে। এছাড়াও স্থায়ী মিনার নির্মাণে সহযোগিতা করেন সাবেক রাষ্ট্রদূত বর্তমানে যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, তুলুজ সিটি মেয়র জন লুক মোদানক, ডেপুটি মেয়রসহ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ও তুলুজ বাংলাদেশি কমিউনিটির নেতারা।
আর কয়েক দিনের মধ্যেই শহীদ মিনারের কাজ পূর্ণাঙ্গভাবে শেষ হবে এবং বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে বলে জানা গেছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
