মার্কিন নির্বাচনের বাকি আর মাত্র তিন সপ্তাহ।দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক বাতিল হওয়ায় টিভি অনুষ্ঠানের প্রতি নজর সবার। করোনা পরিস্থিতির মাঝেও মার্কিনিদের মাঝে নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই।
টাউন হল ইন্টারভিউয়ের ধাঁচে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি টেলিভিশনের মিট-দ্য-ভোটার অনুষ্ঠানে হাজির হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অনুষ্ঠানের মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্নবানে জর্জরিত করে আলোচনায় উঠে এসেছেন অনুষ্ঠানটির সঞ্চালক সাভানাহ গুথ্রি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে ট্রাম্পকে কার্যত চেপে ধরেছিলেন সাভানাহ। ট্রাম্পের ঋণ, করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপ এবং ডানপন্থী ষড়যন্ত্র নিয়ে একেরপর এক ছুঁড়েন। তখন ট্রাম্পকে অস্বস্তিতে পড়তে দেখা যায়।
ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ‘আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কি না।’ জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যা, আমি করব। কিন্ত আমি একটি স্বচ্ছ নির্বাচন চাই। যেটি সব আমেরিকানই চায়।’
অনুষ্ঠান শেষ হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ট্রাম্পের প্রচারণা শিবির থেকে সাভানাহকে আক্রমণ করে পোস্ট দেয়া হয়। এতে দাবি করা হয়, তিনি জো বাইডেনের পক্ষ থেকে অনুষ্ঠান সঞ্চালনা করতে এসেছেন।
গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্পের প্রচারণা শিবির থেকে সাভানাহর আক্রমণের মুখে পড়াই প্রমাণ করে অনুষ্ঠানটি তার জন্য কতবড় দুঃস্বপ্নের মতো ছিল।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
