অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার নয়ন অস্ট্রিয়ান পিপলস পার্টির মনোনীত প্রার্থী ছিলেন।
মাহমুদুর রহমান নয়নের বাবা মো. মাহবুবুর রহমান ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি ১৯৮৪ সাল থেকে অস্ট্রিয়ায় বাস করছেন। মাহবুবুর রহমান মুক্তিযোদ্ধা। তিনি অস্ট্রিয়া থেকে প্রকাশিত অনলাইনভিত্তিক বাংলা সংবাদমাধ্যম দৈনিক ইউরো সমাচারের সম্পাদক।
মাহমুদুর রহমান নয়ন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে।
নয়ন ১৯৯৫ সালে ভিয়েনায় জন্মগ্রহণ করেন। এক বছর বয়সে পরিবারের সঙ্গে বাংলাদেশে ফেরেন তিনি। দেশে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর আবার পরিবারের সঙ্গে ভিয়েনায় চলে যান তিনি।
অস্ট্রিয়ায় জার্মান ভাষায় লেখাপড়া করেন নয়ন। হাইস্কুলে ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন তিনি। পরে সে দেশের একটি নামকরা কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন নয়ন। তিনি পর পর দুই বার কলেজ ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন। পরে নয়ন ব্রিটেনে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে আবার ভিয়েনা ফিরে আসেন। ভিয়েনায় চাকরির পাশাপাশি রাজনীতিতে যোগ দেন তিনি।
মাহমুদুর রহমান নয়ন বলেছেন, ‘প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণদের নিজেদের কমিউনিটিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়া জরুরি।’
নিজের সফলতার পেছনে বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি অস্ট্রিয়ায় বাংলাদেশি কমিউনিটির অবদানকে বিশেষভাবে স্মরণ করেন মাহমুদুর রহমান নয়ন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
