ঢাকায় সৌদি দূতাবাস ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এজন্য তাদেরকে ৬ হাজার ৫০০ টাকা করে দিতে হবে।
বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হচ্ছে। এতো অল্প সময়ের জন্য ভিসার মেয়াদ বাড়লেও ফ্লাইট সংখ্যা কম থাকায় সব প্রবাসী সৌদি যেতে পারবে না। এতে করে প্রবাসীরা নতুন সমস্যায় পড়বেন।
তিনি বলেন, আমরা আরও এক মাস ভিসার মেয়াদ বাড়ানোর জন্য চাইছি। এরইমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। ফ্লাইট সংখ্যা বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হচ্ছে।
ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল থেকে অনলাইনে দেখতে পাচ্ছে সৌদি ভিসা সার্ভিস সেন্টার কর্তৃপক্ষ। তারা বলছে, দূতাবাস থেকে ভিসার মেয়াদ বাড়ানোর কাজ শুরু হয়েছে। এজন্য প্রবাসী কর্মীদের মেয়াদ থাকা পাসপোর্ট, মেয়াদ থাকা বা না থাকা আকামার কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
ভিসার জন্য মেয়াদোত্তীর্ণ হওয়াদের ২,৬০০ টাকা জরিমানা বা ফি দিতে হবে। সাধারণ ফি ৩,৯০০ টাকার সঙ্গে এই ফিসহ পাসপোর্ট জমা দেওয়ার পর ভিসার মেয়াদ বাড়িয়ে দিচ্ছে দূতাবাস। এখন পর্যন্ত জরিমানাসহ মোট ছয় হাজার পাঁচশ টাকা করে জমা দিতে হচ্ছে প্রবাসীদের।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
