চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেনাদেরকে তাদের ‘সম্পূর্ণ মনোযোগ ও শক্তি যুদ্ধের প্রস্তুতির জন্য ঢেলে দিতে’ বলেছেন। মঙ্গলবার চীনের দক্ষিণের প্রদেশ গুয়াংডংয়ের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে তিনি এ কথা বলেছেন।
চাওঝু শহরে পিপলস লিবারেশন আর্মির মেরিন সেনাদের ঘাঁটি পরিদর্শনকালে শি জিনপিং, সেনাদের ‘রাষ্ট্রীয় সর্বোচ্চ সতর্ক অবস্থায়’ থাকার নির্দেশ দিয়েছেন। তিনি তাদেরকে ‘সম্পূর্ণ অনুগত, নিখাঁদ এবং সম্পূর্ণ আস্থাভাজন’ থাকার আহ্বান জানিয়েছেন।
সামরিক ঘাঁটি পরিদর্শনকালে জিনপিং এমন সময় এই নির্দেশনা দিলেন যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে উত্তেজনার বিষগুলোর মধ্যে রয়েছে তাইওয়ান নিয়ে অবস্থানগত বিরোধ এবং করোনাভাইরাস পরিস্থিতি। সোমবার তাইওয়ানের কাছে অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রি চুক্তির বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে হোয়াইট হাউজ। এতে ক্ষুব্ধ বেইজিং দ্রুত ওয়াশিংটনকে অস্ত্র বিক্রি চুক্তির পরিকল্পনা বাতিল এবং তাইওয়ানের সঙ্গে সামরিক মহড়া বাতিলের আহ্বান জানিয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
