স্পেনের রাজধানী মাদ্রিদ এবং অন্যতম গুরুত্বপূর্ণ শহর বার্সেলোনা বাংলাদেশি অধ্যুষিত এলাকা। মাদ্রিদ থেকে বার্সেলোনার দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটার। বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে দূতাবাসের একটি টিম প্রতি মাসে কনস্যুলার সেবা প্রদানের লক্ষে বার্সেলোনা যায়।
গত ১০ হতে ১৩ অক্টোবর বার্সেলোনায় কনস্যুলার সেবায় সর্বমোট ৪২৪টি পাসপোর্ট রিইস্যু আবেদন গ্রহণ, প্রায় নয় শতাধিক পাসপোর্ট বিতরণ, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন, ভিসার আবেদন গ্রহণ, বিভিন্ন সনদ আবেদন গ্রহণসহ বিভিন্ন সনদের সত্যায়নসহ প্রায় ১৫০০ প্রবাসী বাংলাদেশিকে কনস্যুলার সেবা প্রদান করা হয়।
রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নির্দেশনায় হেড অব চ্যান্সেরি হারুন আল রশিদের নেতৃত্বে দূতাবাসের ১ম শ্রম সচিব মো. মুতাসিমুল ইসলাম দূতাবাসের কর্মকর্তা এ.এস.এম রেজাশাহ পাহলভী, মো জাহাঙ্গীর আলম, মো. সাইফুল ইসলাম, মো. শফিকুল ইসলাম বার্সেলোনায় কনস্যুলার সেবা প্রদান করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
