রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য দীর্ঘদিন নিয়োজিত থাকার পর পদত্যাগের মাধ্যমে দায়িত্ব ছাড়লেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। তাদের এই পদত্যাগ মোটেও সুখকর বলে মনে করছেন না সুপ্রিম কোর্টের আইনজীবীরা। নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের তিনদিনের মাথায় ও তার প্রথমদিনের কার্যভার গ্রহণের সঙ্গে সঙ্গে দুই অতিরিক্ত অ্যাটর্নির পদত্যাগের ঘটনায় আইনাঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
সুপ্রিম কোর্টের একাধিক সূত্র জানায়, প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি নিয়োগ পেয়ে মোট ১১ বছর ৮ মাস ১৪ দিন দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে মাহবুবে আলম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার চেষ্টা করেছিলেন বেশ কয়েকবার। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের নেতৃবৃন্দের কাছে মাহবুবে আলম ছিলেন একমাত্র পছন্দ। তাই মাহবুবে আলমের মেধা ও দক্ষতার ধারেকাছে কেউ না থাকায় তার জীবদ্দশায় অন্য কোনও বিকল্প খোঁজার প্রয়োজন মনে করেনি সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, মাহবুবে আলমের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল নিয়োগে গুরুত্ব দেয় সরকার। তাই অ্যাটর্নি জেনারেল হওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন সদ্য পদত্যাগী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির।
মুরাদ রেজা ২০০৯ সালের ২৭ মার্চ এবং মোমতাজ উদ্দিন ফকির ২০১০ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে রবিবার (১১ অক্টোবর) দুজনই রাষ্ট্রপতি বরাবর আইন মন্ত্রণালয়ের সলিসিটার শাখায় পদত্যাগপত্র জমা দেন।
এদিকে, গত ১ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এসএম মুনীর। পরে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিনকে বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
জানা গেছে, দীর্ঘদিন অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালনের পর অ্যাটর্নি জেনারেল হতে না পারায় তারা গত ৮ অক্টোবর পদত্যাগপত্র প্রস্তুত করে রাখেন। এরপর দুই দিন সরকারি ছুটির পর রবিবার (১১ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের দাফতরিক কার্যক্রম চালু হয়। এর ফলে মন্ত্রণালয়ের মাধ্যমে তারা নিজেদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেন।
মূলত অ্যাটর্নি জেনারেল না হতে পারায় ‘ইগো’ দেখিয়ে তারা দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে মোমতাজ উদ্দিন ফকির ২০০১-২০০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এর আগেও ১৯৯৪-১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। এদিকে সমিতির বর্তমান সভাপতি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় সমিতির নির্বাচনে আবারও সরব হবেন তিনি। অন্যদিকে মুরাদ রেজা বারের নির্বাচনের সঙ্গে পূর্বে কোনও সম্পৃক্ততা না থাকায় তিনি নিয়মিত আইনজীবী পেশা পরিচালনা করবেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্টের কয়েকটি সূত্র।
মোমতাজ উদ্দিন ফকির বলেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আগেও বারে প্র্যাকটিস করতাম। এখন আবার বারের প্র্যাকটিসে নিয়মিত হবো।
তবে এ বিষয়ে মুরাদ রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি বারবার ব্যস্ত পাওয়া গেছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিতে কোনও নীতিমালা বা আইন নেই বলে জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি বলেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে থাকেন। তাই তিনি সংবিধান মেনে যে কাউকেই নিয়োগ দিতে পারেন। কিন্তু আমি মনে করি, অ্যাটর্নি কার্যালয়ে নিয়োগের ক্ষেত্রে আরও কিছু শর্তারোপ বা নীতিমালা রাখা প্রয়োজন। তাহলে অনেক বিতর্ক এড়ানো সম্ভব হবে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
