আমেরিকার ফেডারেল রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সর্বশেষ এক সতর্কবার্তায় বলেছে, অতি মোটা মানুষেরা করোনাভাইরাসে আক্রান্ত হলে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। এমনকি যাদের ওজন বেশি তারাও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন।
উল্লেখ্য, আমেরিকার প্রাপ্ত বয়স্কদের ৪০ শতাংশ স্বাভাবিকের চেয়ে বেশি মোটা। এ ছাড়া আরও ৩২ শতাংশের ওজন অনেক বেশি।
স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে বিশ্বে সবচেয়ে বেশি মোটা এবং অত্যাধিক ওজনের মানুষেরা বাস করছে যুক্তরাষ্ট্রে। এর ফলে করোনায় আক্রান্ত হয়ে আমেরিকানদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বলে মনে করছে সিডিসি।
নতুন এই সতর্কতা অনুযায়ী চার ভাগের তিন ভাগ আমেরিকানই করোনায় আক্রান্ত হয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।
সিডিসির পদস্থ একজন চিকিৎসক ড. ব্রুক বিলে বলেছেন, এমন ঝুঁকি সম্পর্কে সব আমেরিকান সজাগ থাকবেন বলে আশা করছি। করোনাকে অবজ্ঞা-অবহেলা করা কখনোই উচিত হবে না। এখন থেকে প্রতিটি আমেরিকানকে খাবার গ্রহণে সজাগ থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধিও অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। ব্যায়ামে মনোযোগী হওয়া দরকার শরীরকে সুস্থ রাখতে। প্রয়োজন মতো ঘুমেরও বিকল্প নেই।
এই চিকিৎসক বলেছেন, অ্যাজমা, মস্তিষ্ক যন্ত্রণা, মলদ্বারের রোগীরাও ঝুঁকিমুক্ত নন। তবে বড় রকমের ঝুঁকিতে থাকেন ক্যান্সার, কিডনি, হৃদরোগীরা করোনায় আক্রান্ত হলে।
সিডিসির পর্যবেক্ষণ অনুযায়ী, ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা মানুষের ওজন যদি ১২৫ থেকে ১৬৮ পাউন্ড হয়, তাহলে সেটি স্বাস্থ্যসম্মত। এর বেশি হলেই অতিকায় স্থূল ভাবতে হবে, যা করোনায় আক্রান্ত হলে বিপদের ঝুঁকি বাড়ায়।
গত আগস্টে ৭৫ রোগীর ওপর পরিচালিত এক গবেষণায় ড. পপকিন দেখেছেন যে, অতিকায় স্থূল লোকজনকে অধিক হারে হাসপাতালে ভর্তি হতে হয়েছে করোনায় আক্রান্ত হবার আলামত দৃশ্যমান হবার পরই। তাদের প্রায় সকলকেই আইসিইউতে রাখতে হয়।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
