আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের ১৯তম বার্ষিকীতে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে তাদের দেশে ফিরে আসার বিষয়টি প্রত্যাশা করা উচিত।
যে স্বল্পসংখ্যক সাহসী সেনা ও নারী আফগানিস্তানে মোতায়েন আছে তারা বড়দিনে দেশে ফিরে আসবে। খবর সিএনএনের।
এর আগে বুধবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন দাবি করেন আগামী বছরের শুরুতেই আফগানিস্তান থেকে বিপুলসংখ্যক মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্বভার নেয়ার সময় আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। এখন আফগানিস্তানে মার্কিন সেনা রয়েছে পাঁচ হাজারের কম।
আগামী বছর তা আড়াই হাজারে নামিয়ে আনার কথা বলেছিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও’ব্রায়েন বলেন মার্কিনিদের ঘরে ফিরে আসা প্রয়োজন। তালেবানের সঙ্গে চুক্তি আফগানদেরই করতে হবে বলেও তিনি জানান।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
