আহমেদ ফয়সাল(ক্যালিফোর্নিয়া), যুক্তরাষ্ট্র।।
নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশে ‘রাইটার এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া’র উদ্যোগে উক্ত অনুষ্ঠানে দল ও মত নির্বিশেষে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যোগদান করেন।
এসময় বক্তাগণ দেশে উত্তরোত্তর নারী নির্যাতন ও ধর্ষণ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। বক্তাগণ ধর্ষণ ও সেক্সুয়াল হ্যারাসমেন্ট বন্ধে কঠোর আইন প্রনয়নের দাবী জানান। সিলেট ও নোয়াখালীর ঘটনার অপরাধীদের দ্রুত সময়ে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় অনেকেই প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
লিটল বাংলাদেশ প্রেসক্লাব অব লস এঞ্জেলেসের প্রেসিডেন্ট, রামপার্ট ভিলেইজ নেইবারহুড কাউন্সিল মেম্বার কাজী মাশহুরুল হুদার সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি লিডার মোমিনুল হক বাচ্চু, শামীম আহাম্মেদ, সাবেক ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের প্রেসিডেন্ট ও কমিউনিটি এক্টিভিস্ট সোহেল রহমান বাদল, কমিউনিটি লিডার ও মুনা লস এঞ্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট আব্দুল মান্নান, নারী সংগঠক ও কমিউনিটি এক্টিভিস্ট ড্যানি তাইয়্যেব, ক্যালিফোর্নিয়া বিএনপির প্রেসিডেন্ট ও কমিউনিটি লিডার মোঃ বদরুল চৌধুরী শীপ্লু, সেক্রেটারি এম ওয়াহিদ রহমান, সাবেক প্রেসিডেন্ট আব্দুল বাসিত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহাবুবুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, জয়েন সেক্রেটারি অধ্যাপক এম শাহাদাৎ হোসেন শাহীন, ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসাইন, ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগের উপদেষ্টা ও কমিউনিটি এক্টিভিস্ট ফিরোজ আলম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আহমেদ ফয়সাল, এটর্নি সাব্বির আহমেদ প্রমুখ।

বক্তাগণ বলেন, দেশে দিন দিন এমন এমন চরম অমানবিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে, যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়ে দিচ্ছে। যেদেশে একজন নারী রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, সেদেশে কেন দিনকে দিন নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাবে? স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও সেদেশে কেন মা বোনরা ধর্ষিত হবে। ৯০% মুসলমানের দেশে কেন নারীরা নিরাপদে নির্বিঘ্নে চলাচল করতে পারবেনা? এইসকল অপরাধের মূল কারণ হলো দেশের গনতন্ত্রহীনতা ও অসুস্থ রাজনীতি। তাই অবিলম্বে দেশে সুস্থ রাজনীতি ও রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।
বক্তাগণ বলেন, ধর্ষকের পরিচয় একটাই, ওরা ধর্ষক। ওরা কোনো দলের নয়। ওদেরকে দ্রুত বিচারের আওতায় এনে বিচার করতে হবে। কোন ভাবেই যেন আইনের ফাঁক গলিয়ে অপরাধীরা যেন পাড় পেয়ে না যায়, সেইদিকে সরকারের কঠোর নজর দিতে হবে।
বক্তাগণ রাইটার্স এসোসিয়েশনকে অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
