মানব পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিচার লোকাল ক্রিমিনাল (স্থানীয় অপরাধী) হিসেবে হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে গত ৪ ও ৫ অক্টোবর কুয়েত সফরে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার তিনি ঢাকায় ফিরেছেন। বুধবার নিজ দফতরে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি পাপুল কূটনীতিক হিসেবে যান নাই। তিনি বা তার পরিবার কারও কূটনৈতিক পাসপোর্ট নেই। লোকাল ক্রিমিনাল হিসেবে তারা (কুয়েত) তাকে ধরেছে এবং সেভাবেই তার বিচার হচ্ছে।
এমপি পাপুলের বিচার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারে কোনো অস্বস্তি নেই দাবি করে তিনি বলেন, সফরকালে কুয়েতের নতুন আমির এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাত হয়েছে। পূর্ব অনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও বৈঠকগুলো হয়েছে। অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। কিন্তু কোথাও পাপুলকাণ্ড নিয়ে কোনো কথা হয়নি। এমনকি সেখানে আমাদের নতুন রাষ্ট্রদূতকেও কুয়েত কর্তৃপক্ষ এখনও এ নিয়ে কিছু বলেনি। তবে শুনেছি- স্থানীয় ব্যবসায়ী হিসেবে পাপুল অনেককে চাকরি দিয়েছিলেন। কুয়েতেও কিছু দুষ্ট লোক আছে। এখন তারা খুঁজে বের করছে যে উনি কাকে কাকে চাকরি দিয়েছেন। তারা তাদেরকে মনিটর করছে এবং ভালো হলে রাখছে না হলে বের করে দিচ্ছে। ফলে আমাদের কিছু লোকের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
