ইকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য আবেদন গ্রহণ আপাতত বন্ধ থাকবে। আগামীকাল বুধবার (৭ অক্টোবর) থেকে এ আবেদন বন্ধ হচ্ছে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রিয়াদের লেবার অফিস থেকে ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া কর্মীদের দেশে ফেরার আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। সে কারণে আগামী ৭ অক্টোবর থেকে রিয়াদ দূতাবাসে এ সংক্রান্ত আবেদন আর গ্রহণ করা হবে না। পরবর্তীসময়ে রিয়াদ লেবার অফিস আবার নতুন করে আবেদন গ্রহণ শুরু করলে তা জানিয়ে দেওয়া হবে।’
তবে কফিলের কাছ থেকে পালিয়ে যাওয়া কর্মী ও ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া আমেল মানজিলি কিংবা সায়েক খাস পেশার কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
