কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় তিনি কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক দেলোয়ার হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দিতে ওই মাদ্রাসা সুপার ছাত্রীকে দফায় দফায় ধর্ষণের কথা স্বীকার করেছেন।
নির্যাতিতা মেয়েটি মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী। গত রোববার (৪ অক্টোবর) ফজরের নামাজের সময় মাদ্রাসার সুপার মওলানা আব্দুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে রাত ৮টার দিকে মেয়েটিকে নিজ কক্ষে ডেকে দ্বিতীয় দফা ধর্ষণ করেন তিনি। বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে শাসিয়েও দেন সুপার।
এ ঘটনায় মেয়েটির বাবা ধর্ষক আব্দুল কাদেরের বিরুদ্ধে সোমবার (৫ অক্টোবর) মিরপুর থানায় মামলা দায়ের করেন। পরে রাতে পুলিশ আব্দুল কাদেরকে পোড়াদহ এলাকা থেকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আতিক জানান, আব্দুল কাদের তার জবানবন্দিতে দফায় দফায় ধর্ষণের কথা স্বীকার করেছেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
