করোনা মহামারির কারণে দক্ষিণ কোরিয়া থেকে দেশে এসে আটকেপড়া বাংলাদেশিকর্মী ও শিক্ষার্থীদের সেখানে যেতে ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউন-হোয়াকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
জবাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউন-হোয়া বিষয়টি সমাধানে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।
মঙ্গলবার বিকালে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
দুই পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপে কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বিশ্ব ইস্যুতে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এ সময় উভয়পক্ষ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।
মোমেন কোরিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার খোলার অনুরোধ জানান। কোরিয়ান পররাষ্ট্রমন্ত্রী মোমেনের এই আইডিয়াকে স্বাগত জানান।
ফোনালাপে রোহিঙ্গা ইস্যুটি উঠে আসে। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন কোরিয়ান পররাষ্ট্রমন্ত্রী।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
