তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী ১ অক্টোবর বিদায়ী সাক্ষাতে ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামওলু, তুরস্কের আন্তর্জাতিক, অর্থনৈতিক সম্পর্ক বোর্ড (ডেইক)-এর প্রেসিডেন্ট নেইল ওপাক এবং তুরস্কের ক্ষমতাসীন দল একেপি’র ইস্তাম্বুল প্রধান বায়রাম সেনোজাকের সাথে মিলিত হন।
উল্লেখ্য, রাষ্ট্রদূত সিদ্দীকী তুরস্কে প্রায় ৫ বছর দায়িত্ব পালন শেষে শিগগিরই ডেনমার্ক-এ তার নতুন দায়িত্বে যোগ দেবেন। এসকল অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সাথে ইস্তাম্বুলের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডেইক-এর প্রেসিডেন্ট এর সাথে সাক্ষাতকালে দু’পক্ষ দু’দেশের বেসরকারি খাতে বাণিজ্য ও বিনিয়োগ এর হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকারীদের আগ্রহের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, তারা বাংলাদেশে তুরস্কের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবার জন্য এগিয়ে আসবেন। উভয়েই বাণিজ্য বৃদ্ধির জন্য নিয়মিত বাণিজ্য প্রতিনিধি দল বিনিময়ের উপর জোর দেন। রাষ্ট্রদূত জানান, এ বছর থেকে বাংলাদেশ নিয়মিতভাবে তুরস্কের বৃহতম বাণিজ্য মেলা “মুসিয়াদ মেলা”-তে অংশগ্রহণ করবে।
ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামওলু সাথে সাক্ষাতকালে ঢাকা-ইস্তাম্বুলের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের উপর উভয়ে গুরুত্বারোপ করেন। উভয় দেশের স্বাধীনতার সংগ্রামের বীরত্বগাঁথা এবং বঙ্গবন্ধু ও আতাতুর্ক এর অবিসংবাদিত নেতৃত্ব প্রসঙ্গে আলাপকালে ইস্তাম্বুল ও ঢাকায় নির্দিষ্ট সংখ্যক বিদ্যালয়ে দুই মহান নেতার উপর আলোকপাত করে রচনা প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠানের ব্যাপারে তারা একমত হন। এছাড়া, তারা দুই শহরের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধি বিনিময়ের উপরও জোর দেন।
একে পার্টির ইস্তাম্বুল প্রধান বায়রাম সেনোজাক-এর সঙ্গে আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক কর্ম-চাঞ্চল্য এবং তারুণ্য নির্ভর উদীয়মান অর্থনীতির উপর গুরুত্বারোপ করে আলোচনা করেন। তিনি বিপুল সম্ভাবনাময় বাংলাদেশে তুরস্কের সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
এর আগে রাষ্ট্রদূত ইস্তাম্বুলে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় অবদান অব্যাহত রাখার জন্য সবাইকে আহ্বান জানান।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
