ইউরোপের দেশ ইতালিতে পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে বসনিয়ার জঙ্গলে রয়েছেন কয়েকশ মানুষ। তাদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন। প্রচণ্ড শীতে তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই ছাদহীন বিশাল জঙ্গলে কাটছে তাদের দিন-রাত।
বসনিয়া-হার্জেগোভিনার জঙ্গলে অবস্থানরত এসব মানুষের তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে চলতি সপ্তাহে মানব পাচারের শিকার হয়ে স্লোভেনিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশি আটকের খবর মিলেছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের খবর নতুন নয়। এই ভয়ংকর পথ পাড়ি দিতে গিয়ে বহু মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশের এই চেষ্টা বন্ধ হয়নি। বর্তমানে বসনিয়া-হার্জেগোভিনা হয়ে ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া পার করে ইতালি প্রবেশের নতুন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইউরোপের এই তিন দেশের পর অড্রিয়াটিক সাগরের ওপারেই তাদের স্বপ্নের দেশ ইতালি।
বসনিয়ার জঙ্গলের এসব লোকের পরবর্তী গন্তব্যস্থল ক্রোয়েশিয়া বলে রয়টার্সকে জানিয়েছে তারা। ক্রোয়েশিয়া সীমান্তে ভেলিকা ক্লাদুসা শহর সংলগ্ন বনে একটি পরিত্যক্ত কারখানা ভবনে তারা আশ্রয় নিয়েছে। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান, মরক্কো, আলজেরিয়ার নাগরিকরা রয়েছেন।
সেখানে রাতে থাকার জন্য পলিথিন দিয়ে তাঁবু খাটিয়েছেন তারা। সেখানে অবস্থান নেয়া বাংলাদেশি মোহাম্মদ আবুল বলেন, ‘এখানে অনেক সমস্যা। পানি নাই, টয়লেট নাই, কোনো চিকিৎসার বন্দোবস্তও নাই’।
তিন দশক ধরে যুদ্ধ চলার পর কিছুটা স্থিতিশীল বসনিয়া। এমন অবস্থায় তারা অভিবাসীদের স্বাগত জানাচ্ছিল। তবে এখন এসব অভিবাসীকে বোঝা মনে করছে তারা। অন্য দেশ থেকেও অভিবাসীরা বসনিয়া হয়ে ইইউভুক্ত দেশগুলোতে ঢুকতে আসছে।
বসনিয়ার সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তা আজুর স্লিভিচ বলেন, ‘সার্বিয়া হয়ে দ্রিনা নদী পেরিয়ে এই অভিবাসীরা আসছে। এই নদীটির যখন-তখন উত্তাল হয়ে ওঠে। ফলে অনেক সময় নৌকা ডুবে যায়। অনেকে মারাও যায়।’ তারপরও অভিবাসন প্রত্যাশী কমে না, যা ক্রোয়েশিয়া সীমান্তে ভিড় দেখলেই বোঝা যায়।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
