স্ত্রী সৈয়দা সোহেলী আকতার চায়নাকে (৪৩) গুলি করে হত্যার পর স্বামী আবুল আহসান হাবিব (৫২) একই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেটের ফিনিক্স সিটির লাভিন এলাকার নিজ বাসায় ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে এ হত্যাকাণ্ডে কম্যুনিটিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দাম্পত্য কলহের কারণেই মাগুরার সন্তান হাবিব ও চায়না এমন করুণ পরিণতির শিকার হলেন বলে স্থানীয় প্রবাসীরা এ সংবাদদাতাকে জানান। ফিনিক্স পুলিশ জানায়, গুলিতে স্বামী-স্ত্রী নিহত হবার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এই সিটিতে বসবাসরত ফোবানা’র প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম রবিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে জানান, পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে দুই পুত্রসহ এই দম্পতি ২০০৮ সালে আরিজোনায় বসতি গড়েন। স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। সোহেলী আকতারের একটি বিউটি পারলার রয়েছে। স্বামী কাজ করতেন একটি রেস্টুরেন্টে। করোনার কারণে উভয়েই বেকার হয়ে পড়েছেন।
ফিনিক্স পুলিশের মুখপাত্র সার্জেন্ট টমী থমসন জানান, ৯৯১ এর অপারেটর যখন চায়নার সাথে কথা বলছিলেন সে সময়েই গুলি বর্ষণের দুটি শব্দ শোনেন। সেটি ছিল ৯টা ৫১ মিনিটের ঘটনা। দ্রুত বাসায় এসেও হত্যাকাণ্ড ঠেকানো সম্ভব হয়নি বলে টহল পুলিশের কর্মকর্তারা জানান।
পুলিশ আরও জানায়, বন্দুকটি লাশের পাশে পড়ে ছিল। পুলিশের ধারণা, হাসিব বাসার বাইরে যাবার পরই হাবিব ৫ মিনিটের মধ্যে বাসায় ফেরেন এবং চায়নাকে গুলি করে হত্যার পরই আত্মহত্যা করেছেন হাবিব। এতদসত্বেও পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে প্রকৃত কারণ উদঘাটনের জন্যে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
