বাংলাদেশি প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব। আগামী রবিবার থেকে নতুন ভিসা ইস্যু করা যাবে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ফ্লাইটের অনুমতিও দেয়া হয়েছে।
বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মন্ত্রী বলেন, আজকে আরবি সফর মাসের ৬ তারিখ। এই মাসে যারা যাবেন তাদের সবার আকামার মেয়াদ থাকবে।
ফলে আজকে থেকে পরবর্তী ২৪ দিন অর্থাৎ আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আকামার মেয়াদ বর্ধিত করল সৌদি সরকার। এর আগে দেশে আটকে পড়াদের জন্য মোট তিন দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।
করোনার কারণে মার্চের শেষের দিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো সৌদির সঙ্গেও সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়। এতে ছুটিতে দেশে আসা অনেক প্রবাসী কর্মীরা ঠিক সময়ে আর ফিরতে পারেননি। এরমধ্যে হঠাৎ করেই সৌদি সরকার ঘোষণা দেয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরবে ফিরতে হবে কর্মীদের।
এ অবস্থায় গত কয়েকদিন ধরে বিমানের টিকিট এবং ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন দেশে আটকেপড়া প্রবাসীরা। বুধবার তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
