মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণার পর এই প্রথম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
সৌদির স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
এর আগে রাত সাড়ে ১২টা ৫৬ মিনিটে ২৫২ জন যাত্রীকে নিয়ে রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করে সাউদিয়ার এসভি-৮০৫ ফ্লাইট। এই ফ্লাইটের বেশিরভাগ যাত্রীই করোনাকালীন সময়ে ছুটিতে দেশে এসে আটকে পড়েন।
মার্চ মাসে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার পর এই ফ্লাইটটিই সৌদি আরবের প্রথম আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তীতে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।
তবে সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে এতদিন বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ছিল। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তারা সীমিতভাবে বিমান চলাচল শুরু করে।
এদিকে আগামী ১ অক্টোবর থেকে সৌদিতে বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অপরদিকে ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ রুটে সপ্তাহে ২ ফ্লাইটের ঘোষণা দেয় সৌদিয়া। তবে অনেক প্রবাসীদের ভিসার মেয়াদ শেষের দিকে থাকায় সাউদিয়াকে আরও বেশি সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এদিকে প্রথম এই ফ্লাইটে বাংলাদেশ থেকে আগত যাত্রীদের ফুল দিয়ে স্বাগতম জানান সৌদি আরবের জনপ্রিয় পেজ ‘আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি’ পেজের সদস্যরা।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
