সৌদি আরবে যাওয়ার জন্য বিমান টিকিটের দাবিতে আজও বিক্ষোভ করছেন প্রবাসীরা। এরআগে গতকালও বিক্ষোভ করেছিলেন তারা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের সামনে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কাওরান বাজারে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের সামনে জড়ো হতে থাকেন প্রবাসীরা। একপর্যায়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এর পর সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা দাবি-দাওয়া তুলে ধরার জন্য কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জনকল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।
বিক্ষোভকারীরা জানান, তাঁদের প্রতিনিধি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যান, কিন্তু সেখান থেকে কোনো সুরাহা আসেনি। একারণে আজ তাঁরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হচ্ছেন। সেখানে কোনো ফয়সালা না হলে তাৎক্ষণিকভাবে সেখানেই অবস্থান নেবেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ছাড়াও তাঁরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জনকল্যাণ মন্ত্রণালয়ে দাবি তুলে ধরবেন বলে জানান বিক্ষোভকারীরা।
জানা গেছে, বিমানের টিকিট না পেয়ে সময়মতো কর্মসংস্থলে পৌঁছানো নিয়ে মহাসংকটে পড়েছেন সৌদিপ্রবাসীরা। অন্তত ৩০ হাজার বাংলাদেশি সৌদি আরবে কর্মস্থলে ফেরার অপেক্ষায় আছেন। এঁদের বেশির ভাগের ভিসার মেয়াদ সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। এ পরিস্থিতিতে দেশের অন্যতম এই শ্রমবাজারে অক্টোবরের ১ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি এয়ারলাইনস আজ বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, সৌদি এয়ারলাইনস মাত্র দুটি ফ্লাইট চালাবে যা দিয়ে বিপুল পরিমাণ যাত্রীর চাপ সামাল দেওয়া কঠিন হবে। ফলে অনেকেই চাকরি হারানোর আশঙ্কায় বিক্ষোভে নেমেছেন। এর আগে গতকাল মঙ্গলবারও (২২ সেপ্টেম্বর) টিকিটের দাবিতে বিক্ষোভ করেন তাঁরা।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
