বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে রুয়ান্ডা আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুটা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী এ আগ্রহ প্রকাশ করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই ফোনালাপে দ্বৈতকর পরিহারে বাংলাদেশের প্রস্তাবের বিষয়ে শিগগিরই রুয়ান্ডার মতামত জানানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
এসময় দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী আগ্রহ প্রকাশ করেন। এক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে বলে ড. মোমেন উল্লেখ করেন। তিনি রুয়ান্ডাকে বাংলাদেশের ওষুধ, পিপিইসহ করোনা ভাইরাসের চিকিৎসা সামগ্রী, তৈরি পোশাক ও বাইসাইকেল আমদানির আহ্বান জানান। দু’দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন তারা। এছাড়া, দু’দেশের মধ্যে পররাষ্ট্র বিষয়ক পরামর্শক সভা (এফওসি) আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন ড. মোমেন। তিনি জানান, বাংলাদেশের সরকার অত্যন্ত ব্যবসাবান্ধব। রুয়ান্ডাকে বাংলাদেশের অথনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এতে উভয় দেশ লাভবান হবে বলে উল্লেখ করেন।
অন্যদিকে, বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে রুয়ান্ডার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ভিনসেন্ট বিরুটা।
সম্প্রতি কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রুয়ান্ডায় বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
