চীনে ফিরে যাওয়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটির ঢাকা দূতাবাসে চিঠি দিয়েছে। তবে চীন এখনো কোনো দেশের বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয়নি বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
চীনা দূতাবাস জানায়, ‘চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে সম্প্রতি আমরা বেশ কয়েকটি চিঠি পেয়েছি। চিঠিতে তারা যত দ্রুত সম্ভব চীনে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যাওয়ার আকুলতা প্রকাশ করেছেন। দূতাবাস এ নিবেদনটি পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারে এবং আমরা আপনাদের এ উদ্বেগের বিষয়ে যত্নশীল। ’
‘বর্তমানে চীন ও সামগ্রিক বিশ্বে কোভিড-১৯ মহামারির কারণে চীনের বিশ্ববিদ্যালয়গুলো কোনো দেশ থেকে আগত বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়নি। দূতাবাস আমাদের প্রিয় শিক্ষার্থীদের যথাযথ নীতিগুলোর বিষয়ে হালনাগাদ রাখবে। ’
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
