করোনা দুর্যোগ মোকাবিলায় কুয়েতে ৫০০ জন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) নার্স পাঠাবে বাংলাদেশ। প্রয়োজনীয় সংখ্যক আইসিইউ নার্স নিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিবের কাছে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত ‘কুয়েত সরকার কর্তৃক বাংলাদেশ থেকে ১০০ জন আইসিইউ ডাক্তার ও ৫০০ জন আইসিইউ নার্স নিয়োগ বিষয়ে স্পষ্টিকরণ’ শীর্ষক চিঠিতে বলা হয়, করোনাকালীন দুযোর্গে ১০০ জন আইসিইউ ডাক্তার পাঠানোর সুযোগ নেই তবে স্বাস্থ্যসেবা বিভাগের নার্সিং সেবা-১শাখার ২০ আগস্টের চিঠির পরিপ্রেক্ষিতে ৫০০ জন আইসিইউ নার্স পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
ইতোপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনাল-৩ শাখার উপসচিব মোহাম্মদ আবু রায়হান মিঞা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বর্তমানে সারাবিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত। বাংলাদেশে এর মারাত্মক প্রভাব পড়েছে। এ দুর্যোগ মোকাবিলার জন্য বাংলাদেশ সরকার নতুন করে চিকিৎসক, নার্স নিয়োগ করেছে। করোনাকালীন সময়ে ১০০ জন আইসিইউ চিকিৎসক এবং ৫০০ জন নার্স বিদেশে পাঠানোর সুযোগ নেই মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো। তবে শেষ পর্যন্ত ৫০০ জন নার্স পাঠানো হবে বলে জানা গেছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
