মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে মত না পাল্টালে আগামী ৪৮ ঘণ্টার ভেতর যুক্তরাষ্ট্রে টিকটক এবং উইচ্যাট ডাউনলোড নিষিদ্ধ হবে বলে জানিয়েছে বিবিসি। দেশটির বাণিজ্য বিভাগ থেকে বলা হয়েছে, যেকোনো মাধ্যমের যেকোনো অ্যাপস্টোর থেকে সাধারণ মানুষ অ্যাপ দুটি ডাউনলোড করতে পারবেন না।
ট্রাম্পের দাবি, টিকটক চীন সরকারকে যুক্তরাষ্ট্রের তথ্য সরবরাহ করে। এমন আলোচনার ভেতর ট্রাম্প টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে জানান, ১৫ সেপ্টেম্বরের ভেতর বাইটড্যান্সকে তাদের টিকটক অ্যাপের ইউএস ভার্সন হয় বিক্রি করতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। এরপর ১৪ সেপ্টেম্বর ওরাকলের সঙ্গে চুক্তি করে টিকটকের ইউএস ভার্সন। তবে মালিকানা পুরোপুরি বিক্রি করেনি কোম্পানিটি।
ট্রাম্প এই চুক্তি মানবেন কি না, সেটিই এখন প্রশ্ন। বিবিসি জানিয়েছে, তিনি রবিবারের ভেতর চুক্তি পর্যালোচনা করে দেখবেন। যদি সম্মতি দেন, তাহলে নিষেধাজ্ঞা উঠে যাবে। ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন ট্রাম্পের সমর্থক। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্টের জন্য তাকে তহবিল সংগ্রহ করতে দেখা যায়। এই সম্পর্কের খাতিরেই তিনি চুক্তিটা করতে পেরেছেন।
ট্রাম্প প্রশাসন শুক্রবার বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী, চীনের ক্ষতিকর ডেটা সংগ্রহ কার্যক্রমের বিরুদ্ধে লড়াই করতে আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি।’
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
