করোনা ভাইরাসের মহামারির কারণে এবছর ৩৪তম ফোবানা সম্মেলন সেপ্টেম্বরের লেবার ডে’ উইকএন্ডে অনুষ্ঠিত হতে পারেনি। ভার্চুয়াল পদ্ধতিতে নভেম্বরের ২৮ ও ২৯ তারিখে তা করার সিদ্ধান্ত হয়েছে।
ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান শাহ হালিম ও নির্বাহী সচিব ড. আহসান চৌধুরী এ খবর জানিয়েছেন।
তারা বলেছে, “ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮ নভেম্বর, শনিবার ও ২৯ নভেম্বর, রবিবার এই দুদিন ফোবানার বার্ষিক অনুষ্ঠান তথা ৩৪তম ফোবানা সম্মেলন ভার্চুয়ালে অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি ‘বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস’ (বান্ট) করোনা মহামারীর কারণে এবারের সম্মেলন আয়োজনে অপারগতা প্রকাশ ও স্থগিত ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ফোবানা কেন্দ্রীয় কমিটি ভার্চুয়াল পদ্ধতিতে এ বছরের এই সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার প্রথম ভার্চুয়াল সম্মেলন।’’
নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, “আয়োজিত এই মহাসম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সাংকৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং মূল্যবোধ অন্তরে ধারণ করে আমাদের নতুন প্রজন্মকে এই ধারাবহিকতায় সম্পৃক্তকরণ ও অনুপ্রাণিত করাই ফোবানার প্রত্যয়ী পথচলার অন্যতম অঙ্গীকার। সবাইকে এই সম্মেলনে যোগদান করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।’’
সকল বাংলদেশী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের এই সম্মেলনে যোগদান করতে একশত ডলার করে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ধারণকৃত ১০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি ভিডিওচিত্র পাঠানোর অনুরোধ জানানো হয়েছে, যা সম্মেলনের সাংস্কৃতিক পর্বে অত্যন্ত যত্ন সহকারে প্রদর্শন করা হবে বলেও উল্লেখ করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানসহ যে কোন বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ফোবানার সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান, আবীর আলমগীরের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া সম্মেলনে যথারীতি ফোবানার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর রবিবার।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
