মালয়েশিয়ায় একটি তেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় আব্দুল মান্নান মোল্লা নামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দ্য মালয়েশিয়া ইনসাইট জানিয়েছে, ৩৯ বছর বয়সী মান্নান রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ৪.৬ মিটার উচ্চতার একটি চাল থেকে ওই কুয়ায় পড়ে যান। তিনি পাইপ স্থাপনের কাজ করছিলেন।
জেসিন জেলা পুলিশের প্রধান মিসপানি হামদান মান্নানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীর বন্ধু মান্নানের পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে এগিয়ে আসেন। কিন্তু তিনি চালে কোনো ছিদ্র ছাড়া কিছুই দেখতে পাননি।’
‘পরে কারখানার সুপারভাইজার পুলিশ এবং দমকলবাহিনীকে খবর দেন।’
কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে, মান্নান দুই মাস ধরে তাদের সঙ্গে কাজ করছিলেন।
মিসপানি জানিয়েছেন, কুয়াটি গরম তেলে ভর্তি থাকায় মান্নানের লাশ উদ্ধার করতে বেগ পেতে পেয়েছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর বিকেল তিনটার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, ঘটনাটিকে ‘আকস্মিক মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
