করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের নরক্রস শহরের প্রবীণ বাংলাদেশি আবুল হাশেম সরদার (৮০) এবং তার স্ত্রী রাজিয়া বেগম (৭২) মারা গেলেন একদিনের ব্যবধানে। এর ফলে এই অঙ্গরাজ্যে প্রবাসীদের মধ্যে করোনা ভীতি দেখা দিয়েছে।
উল্লেখ্য, মধ্য মার্চ থেকে করোনা মহামারিতে নিউইয়র্ক, নিউজার্সি অঙ্গরাজ্যে তিন শতাধিক প্রবাসীর প্রাণ ঝরলেও জর্জিয়ায় তেমন পরিস্থিতির উদ্ভব হয়নি। সকলেই মোটামুটি স্বস্তির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দিনাতিপাত করছিলেন। এমন অবস্থায় প্রবীণ এই দম্পতির মৃত্যু হলো।
আটলান্টার সংবাদদাতা রুমি কবীর জানান, গত ৯ সেপ্টেম্বর বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবুল হাশেম সরদার। আগের সপ্তাহে তিনি ও তার স্ত্রী রাজিয়া বেগম হাসপাতালে ভর্তি হন। রাজিয়া বেগমও মারা গেছেন ১০ সেপ্টেম্বর। জর্জিয়া অঙ্গরাজ্যের আততাকোয়া মসজিদ পরিচালিত নিউটন কাউন্টির মুসলিম গোরস্থানে উভয়ের জানাজা শেষে দাফন করা হয়।
জানা গেছে, মরহুম দম্পতি বাস করতেন পুত্র-জামাতা শের মোহাম্মদ মানিকের বাসায়। করোনায় আক্রান্ত হয়েছেন মানিকের স্ত্রী রউশন আরা রোজ, বড় ছেলে সবুজ ও সবুজের স্ত্রী ফারজানাও। মানিক নিজেও নিশ্চিত হতে করোনা টেস্ট করে রেজাল্টের অপেক্ষা করছেন। ফলে ওই বাড়ির সবাই বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। কেবলমাত্র ছোট ছেলে ১৪ বছর বয়সী সিয়াম এখনও করোনা মুক্ত আছে বলে পরিবার থেকে জানানো হয়েছে।
এদিকে, করোনা সংক্রমণের হার নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ম্যাসেচুসেট্স অঙ্গরাজ্যে সন্তোষজনক ভাবে হ্রাস পাওয়ায় প্রবাসীরা কিছুটা স্বস্তিতে দিনাতিপাত করছেন। যদিও ইউনিভার্সিটি পুনরায় খোলায় অনেক অভিভাবক তার সন্তান নিয়ে মহা-দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন। নিউইয়র্ক অঞ্চলের পাবলিক স্কুলের ক্লাস ২১ সেপ্টেম্বর শুরুর পরিকল্পনা নেয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
