বাংলাদেশের বন্ধু ফাদার রিচার্ড উইলিয়াম টিম শুক্রবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুলের (এমএডব্লিউটিএস) পরিচালক অখিলা ডি রোজারিও এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফাদার টিমের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করে তার স্মৃতিচারণ করেছেন অনেকে। গওহার নঈম ওয়ারা লিখেছেন, ‘ফাদারকে প্রথম দেখি ভোলায় ১৯৭০ সালের ১২ নভেম্বরে। উপকূলীয় অঞ্চলে যখন শক্তিশালী সাইক্লোন আঘাত হেনেছিল, তখন ত্রাণ বিতরণ করেছিলেন তিনি। সঙ্গে ছিল নটরডেম কলেজের শিক্ষার্থীরা। সেই উদ্যোগ পরে কোর (সিওআরআর), আরও পরে ‘কারিতাস’ এ রূপ লাভ করে। সে সময় বেসরকারি উদ্যোগগুলোর মধ্যে সেটাই ছিল অন্যতম বৃহত্তম। স্বাধীনতাযুদ্ধ শুরু হলে ফাদার তার লেখনির মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে মতামত দেন এবং গণহত্যার বিরোধিতা করেন। তিনি নাগরিকদের দুর্দশা এবং মানবাধিকারের লঙ্ঘনের বিষয় জোরালোভাবে প্রচার করেন। ড. রোডের কাছে পাঠানো তার চিঠি বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে ধ্বংসলীলার বিরুদ্ধে জনমত গড়ে তোলে। মুক্তিযুদ্ধকালে তিনি দরিদ্রদের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।…ফাদারের কথা লিখে শেষ করা যাবে না। বাংলাদেশ এমন বন্ধু আর পাবে কি?’
মুক্তিযুদ্ধ শেষে তিনি মাদার তেরেসার সঙ্গে বঙ্গবন্ধুর কাছে গিয়ে যুদ্ধের সময় যেসব নারী নির্যাতনের শিকার হয়েছিল বা যুদ্ধের ফলে যেসব সন্তানের জন্ম হয়েছিল তাদের পুনর্বাসন করার পরিকল্পনা জানান। বঙ্গবন্ধু মাদার তেরেসাকে এ ব্যাপারে কাজ করার অনুমতি দেন এবং তখন মাদার তেরেসার সিস্টাররা ভারত থেকে বাংলাদেশে এসে জনসেবা শুরু করেন। ফাদার টিম এ কাজে নানাভাবে সহযোগিতা করেছেন। ১৯৭১ সালের আগস্ট মাসে তিনি ঢাকায় ফিরে তৃণমূলের সংগঠন কারিতাসের পরিকল্পনা অফিসার হিসেবে যোগ দেন এবং মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত গ্রামে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নেন।
নটরডেম কলেজের বর্তমান অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও ফাদার টিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার শান্তি কামনা করেছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
