আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন অর্থনীতিকে নরকের হাতের থলিতে পরিণত করছেন। দেশের অর্থনীতিকে জাহান্নামে পরিণত করছেন তিনি।’
মিশিগান শহরের ডেট্রয়েটে আয়োজিত এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরই মধ্যে বাইডেন মিশিগানে তার নির্বাচনী প্রচারণা শেষ করেছেন।
ডেট্রয়েটে ওয়ারেন অঞ্চলের ওই সমাবেশে তিনি বলেন, ‘২০১৬ সালে মিশিগানে ১০ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে জিতেছিলেন ট্রাম্প। এটা আমাকে খুবই কৌতুহলি করে। আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। দেশটাকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নরকের হাতের থলিতে পরিণত করছেন তিনি।’
জো বাইডেন আরও বলেন, ‘এ বিষয়ে আমরা কিছুই করছি না, অথচ করার অনেক কিছুই ছিল। কিন্তু প্রেসিডেন্ট কী করেছেন? তিনি এগুলোর প্রতি দৃষ্টি না দিয়ে নরকের ভয় দেখাচ্ছেন সবাইকে। মানুষের দিকে তাকান, ব্ল্যাক লাইভস ম্যাটারের দিকে তাকান। ট্রাম্প সবকিছুকে বিভক্ত করছেন।’
তিনি বলেন, ‘যেসব কোম্পানি বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করবে তাদের শাস্তি দেওয়া হবে এবং দেশের ভেতর কর্মসংস্থান সৃষ্টিকারীদের কর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।’
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
