মাত্র তিনদিনের ব্যবধানে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের ওপর আরোপিত ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ শিথিল করলো মালয়েশিয়া। দেশটি বৃহস্পতিবার বিকেলে জানিয়েছে, অভিবাসন বিভাগের অনুমতি নিয়ে প্রবাসী এবং পেশাদার পাসকার্ডধারীরা ঢুকতে পারবেন।
মালয়েশিয়ার সুরক্ষা ও প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব জানিয়েছেন, মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিনিয়র এই মন্ত্রী বলেন, ‘প্রবাসী এবং পেশাদারদের মালয়েশিয়ায় প্রবেশের আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে।’
‘তাদের আবেদনের সঙ্গে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস অথবা সম্পর্কিত সংস্থা থেকে একটি সাপোর্ট লেটার থাকতে হবে।’
এর আগে চলতি মাসের শুরুতে মালয়েশিয়া সরকার জানায়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হবে। দুদিন বাদে তালিকায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশকে যুক্ত করা হয়।
এরপর ৫ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেইসবুকে জানান, মালয়েশিয়া থেকে যারা ছুটিতে দেশে এসেছিলেন, তাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এখন দেশটি বলছে, স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি মালয়েশিয়ান নাগরিকদের ভিনদেশি স্ত্রীদের প্রবেশেও বাধা নেই। তবে এটি হবে ‘ওয়ান-ওয়ে’ জার্নি। অর্থাৎ সেখানে গিয়ে তাদের থেকে যেতে হবে।
পাস-হোল্ডার শিক্ষার্থীরাও দেশটিতে যেতে পারবেন। তবে নতুন কোনো শিক্ষার্থী পরবর্তী ঘোষণার আগে আবেদন করতে পারবেন না।
ইসমাইল সাবরি ইয়াকবকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম দ্য স্টার জানিয়েছে, যেসব ক্যাটাগরির কথা বলো হলো সব ক্ষেত্রে অবশ্যই ইমিগ্রেশনের অনুমোদন লাগবে।
বাংলাদেশ বাদে বাকি ২২টি দেশ: যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, পেরু, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, ব্রিটেন, সৌদি আরব, পাকিস্তান, ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি, ইরাক, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
