স্পেনের মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কর্মচারীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় ৭ সেপ্টেম্বর থেকে দূতাবাসের কনস্যুলার সার্ভিস সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মিশন উপ প্রধান হারুন আল রশিদ স্বাক্ষরিত দূতাবাসের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রিদের সংশ্লিষ্ট স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের পরামর্শে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনে ৬০২৫৬২৫২০-এ নম্বরে কল করে কিংবা একই নম্বরের হোয়াট্সঅ্যাপে বার্তা দিয়ে কিংবা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের মেসেঞ্জারে বার্তা দিয়ে যোগাযোগ করার জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব কনস্যুলার সার্ভিস পুনরায় চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য দূতাবাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
