জাতিসংঘের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছে সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহ নামের এক বাংলাদেশি কিশোর। জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘দি ফিউচার ইউ ওয়ান্ট’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের ৮৪ দেশের মধ্যে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় ১৩ থেকে ১৫ বছরের কিশোর-কিশোরীরা অংশ গ্রহণ করে।
গত ২৭ আগস্ট জাতিসংঘের মহাপরিচালক তাতিয়ানা ভেলোভায়া বিচারক সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
জাতিসংঘের মহাপরিচালক তাতিয়ানা ভেলোভায়া স্বাক্ষরিত সনদ
জারীফ বরিশাল মহানগর পুলিশের (সদর দপ্তর) উপকমিশনার ( ডিসি) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের ছেলে।
গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়ার সনদ
গত ২০১৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ এবং ২০১৯ সালের ২০ জানুয়ারি গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হয় জারীফ। সে সময় ঐ প্রতিযোগিতায় ৭০ দেশের ১৭ হাজার প্রতিযোগী অংশ নেয়। এর আগে জারীফ জাপান ও ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জারীফ। জাতীয় শিশু দিবসে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয় সে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
