আগামীকাল সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত ২৯ তম নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েব সাইট উদ্বোধন করা হবে। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ওয়েব সাইটটি উদ্বোধন করবেন।
আজ রোববার ঢাকায় প্রাপ্ত আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৯ টায় (নিউ ইয়র্ক সময় ৬ সেপ্টেম্বর রাত ১১টা) প্রতিমন্ত্রী কে এম খালিদ ভার্চুয়াল জুমে মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি বইমেলার ফেইসবুক পাতা https://www.facebook.com/newyorkboimela এ সরাসরি সম্প্রচার করা হবে।
নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২০ সালের আহ্বায়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এই বইমেলা শুরু হচ্ছে এবং চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।’ অনুষ্ঠানের পাশাপাশি সারা পৃথিবীর মানুষ ঘরে বসে তাদের পছন্দের বই ক্রয় করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘বাংলা ভাষার, বাংলা প্রকাশনার নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই বইমেলার মাধ্যমে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড ১৯ এর ফলে আয়োজিত ভার্চুয়াল এই বইমেলায় মুক্তধারা ফাউন্ডেশন পৃথবীর সকল প্রান্তে বসবাসরত বাঙালি লেখকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে, তেমনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত লেখক ও সাহিত্যিকদের অংশগ্রহণও চূড়ান্ত।
২৯ তম নিউ ইয়র্ক বাংলা বইমেলার টাইটেল স্পন্সর হল বাংলাদেশের আইএফআইসি ব্যাংক লিমিটেড। ১০ দিনের এই বইমেলা ১৮ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান কথা সাহিত্যিক ফেরদৌস সাজেদীন সবাইকে বইমেলায় যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
