করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ ৯টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বার্নামার বরাত দিয়ে রয়টার্স গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা বাকি দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।
এর আগে মঙ্গলবার সরকারি এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
রয়টার্সের প্রতিবেদনে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দুতাক ছেরি ইসমাইল সাবরি ইয়াকুবের উদ্ধৃতি দিয়ে বলা হয়, যেসব দেশে দেড় লাখের বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে, সেসব দেশকে এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
