সাড়ে পাঁচ বছর আগে হজরত মুহাম্মদ (স.) বিতর্কিত যেই কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল, আবারও সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও বস্তুত বিষয়টির পক্ষেই অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ম্যাক্রোঁ জানিয়েছেন, হজরত মুহাম্মদের (স.) বিতর্কিত কার্টুন ছাপানো নিয়ে নিন্দা জানাবেন না তিনি।
একই কার্টুন ২০১৫ সালের ৭ জানুয়ারি ছাপিয়েছিল শার্লি এবদো। ব্যাপক সমালোচনার মাঝে প্যারিসে ম্যাগাজিনটির কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়। দুই মুসলিম বন্দুকধারীর হামলায় এতে ১২ জনের মৃত্যু হয়। তখন ফ্রান্স জুড়ে অনেকগুলো মুসলিম জিহাদিদের হামলার ঘটনা ঘটে।
শার্লি এবদোর অফিসে ওই হামলায় দুই বন্দুকধারীরা সহায়তা করায় অভিযুক্ত আরও ১৪ জনের বিচারের মুখোমুখি। বিদার কার্যক্রম শুরু হওয়ার দিন কয়েক আগে সেই কার্টুনটি পুনরায় ছাপাল ম্যাগাজিনটি।
ইসলাম ধর্মীনুযায়ী, হজরত মুহাম্মদ (স.) আল্লাহতায়ালার সবচেয়ে প্রিয় রাসুল এবং প্রেরিত সবশেষ নবী। তার কোনো ধরনের অবয়ব আঁকা ধর্ম অবমাননা হিসেবে বিবেচনা করা হয়। তাই এবারও হজরত মুহাম্মদ (স.) কার্টুন নিয়ে মুসলিম বিশ্বে চরম সমালোচনা চলছে।
সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলে বিতর্কিত কার্টুনটির পক্ষেই অবস্থানের কথা জানালেন লেবানেন সফররত ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
“ফ্রান্সের প্রেসিডেন্ট কখনই সাংবাদিকদের সম্পাদকীয় পছন্দ বা নিউজ রুমের বিচার করার অবস্থানে নেই। কারণ, আমাদের সংবাদমাধ্যমের স্বাধীনতা রয়েছে।”
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
