দেশের জাতীয় দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলো আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় পত্রিকাটির সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আদালত এই আদেশ দেন।
প্রথম আলো পত্রিকার সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন- কবির বকুল, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, শুভাশিস প্রামানিক। এই মামলায় প্রথম আসামি পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান জামিনে আছেন।
২০১৯ সালের ১ নভেম্বর কিশোর আলোর বর্ষপূর্তিতে আয়োজিত ওই অনুষ্ঠান দেখতে যায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার। পরে সেখানেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে অনুষ্ঠানস্থলের জরুরি মেডিকেল ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হয়। দুজন এফসিপিএস ডাক্তার তাকে পরীক্ষা করে দেখেন। পরে আয়োজকরা তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
এ ঘটনায় ৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম মো. আমিনুল হকের আদালতে মামলা করেন আবরারের বাবা। মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে প্রথম আসামিসহ কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, কবির বকুল, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, শুভাশিস প্রামানিককেও আসামি করা হয়। গত ১৬ জানুয়ারি তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন আদালত।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
