যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে প্রবাসী বাংলাদেশির ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করেছেন মার্কিন সিনেটর। কানেকটিকাটের স্টেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল করোনা মহামারিতে বাংলাদেশি মালিকানাধীন ‘রুট সেভেন ট্রাভেল প্লাজা’ নামের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে প্রবাসী ব্যবসায়ীদের উৎসাহিত করেন।
যুক্তরাষ্ট্রে যখন প্রতিদিনেই হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছেন ঠিক তখনই নতুন ৬০টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন কানেকটিকাটের বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ।
উদ্বোধনকালে সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, আমার সঙ্গে স্টেটের আরও অনেক কর্মকর্তারাই উপস্থিত আছেন। বাংলাদেশি মালিকানাধীন এ ধরনের একটি ব্যবসা উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আগামীতে প্রবাসীরা এ ধরনের ব্যবসার সম্প্রসারণ বৃদ্ধি করে এ অঙ্গরাজ্যের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
